1 Answers
পুকুরে প্রাকৃতিকভাবে উৎপন্ন প্লাংকটন (উদ্ভিদ ও প্রাণিকণা) হলো মাছের প্রাকৃতিক খাদ্য।
প্লাংকটন মাছের জীবনধারণের জন্য প্রয়োজনীয় খাদ্যের প্রধান উৎস। প্রাণীকণা থেকে মাছ প্রায় ৪০%-৭০% প্রাণিজ আমিষ পেয়ে থাকে। এ প্রাকৃতিক খাদ্য মাছ চাষের খরচ কমিয়ে দেয় এবং রাসায়নিক খাদ্যের ক্ষতি থেকে মাছকে নিরাপদ রাখে। প্লাংকটনের উপস্থিতিতে মাছ চাষ করলে রোগবালাই কম হয় এবং স্বাস্থ্যবান ও পুষ্ট মাছ পাওয়া যায়।
9 views
Answered