1 Answers

হাজী শরীয়তউল্লাহ তৎকালীন মুসলমানদের বিভিন্ন সামাজিক কুসংস্কার ও অনৈসলামিক কার্যকলাপ থেকে মুক্ত করতে ফরজ পালনের ওপর গুরুত্ব দেন।
হজব্রত পালন করতে গিয়ে হাজী শরীয়তউল্লাহ দীর্ঘদিন মক্কায় বাস করেন। দেশে ফিরে তার উপলব্ধি হয়, বাংলার মুসলমানরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে গেছে। স্থানীয় মুসলমানদের মধ্যে প্রবেশ করা নানা অনাচার, কুসংস্কার দূর করার জন্যই তিনি ইসলামের ফরজ বা অবশ্য করণীয় কাজগুলো পালন করার আহবান জানান।

5 views

Related Questions