1 Answers
প্লাংকটন হচ্ছে পানিতে মুক্তভাবে ভাসমান আণুবীক্ষণিক জীব। এরা দুই প্রকার। যথা- (ক) ফাইটোপ্লাংকটন বা উদ্ভিদকণা ও (খ) জুপ্লাংকটন বা প্রাণিকণা।
পুকুরের পানির রং সবুজ বা সবুজাভ থাকলে বুঝতে হবে পানিতে ফাইটোপ্লাংকটন আছে। ক্লোরেলা, এনাবেনা, মাইক্রোসিস্টিস ইত্যাদি কয়েকটি ফাইটোপ্লাংকটনের উদাহরণ। আবার পানির রং বাদামি সবুজ, লালচে বা হলদেটে সবুজ থাকলে বুঝতে হবে পানিতে জু-প্লাংকটন আছে। ড্যাফনিয়া, কপিপোড, রটিফার ইত্যাদি কয়েকটি জুপ্লাংকটনের উদাহরণ।
4 views
Answered