1 Answers
নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করা পৌরনীতির মূল উদ্দেশ্য।
ই. এম. হোয়াইট প্রদত্ত পৌরনীতির সংজ্ঞার আলোকে বলা যায়, নাগরিকতার সঙ্গে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করা পৌরনীতির উদ্দেশ্য। অর্থাৎ নাগরিকের অধিকার ও কর্তব্য আলোচনার পাশাপাশি নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক মানবতার সঙ্গে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করা পৌরনীতির উদ্দেশ্য। এ সকল বিষয় পর্যালোচনা করে বলা যায়, পৌরনীতির মূল উদ্দেশ্য হচ্ছে আদর্শ নাগরিক জীবনের শিক্ষা দান করা।
5 views
Answered