1 Answers
সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতনের মধ্য দিয়ে স্বৈরশাসনের অবসান ঘটে।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর এদেশে সামরিক শাসনের যাত্রা শুরু হয়ে ১৯৯০ সাল পর্যন্ত অব্যাহত থাকে। ৭৫ থেকে ৯০, এই দীর্ঘ সময়ে অনেক স্বৈরশাসক ক্ষমতা দখল করে রাষ্ট্র পরিচালনা করেছেন। সব সময়ই জনগণ স্বৈরশাসনের বিরুদ্ধে সোচ্চার ছিল। কিন্তু হুসেইন মুহম্মদ এরশাদের ১৯৮২ সালে ক্ষমতা দখলের পর থেকেই এদেশের জনগণ স্বৈরশাসনের বিরুদ্ধে আরো বেশি সোচ্চার হতে থাকে। যদিও তিনি দমননীতির আশ্রয় গ্রহণ করে ৯ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। তবে ১৯৯০ এর শেষের দিকে এসে জনগণ স্বৈরশাসনের বিরুদ্ধে রাজপথে নেমে পড়ে। এরশাদের পক্ষে আর এই আন্দোলন দমন করা সম্ভব হয়নি। ফলে তিনি ক্ষমতা হস্তান্তরে বাধ্য হন। এভাবেই দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটে।