1 Answers

দ্বৈতশাসনের ফলে প্রশাসনিক ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ১৭৭২ সালে ওয়ারেন হেস্টিংস দ্বৈতশাসনের অবসান ঘটান।
দ্বৈতশাসন ছিল বাংলার শাসনতান্ত্রিক ইতিহাসে এক অভিনব ব্যবস্থা। এ ব্যবস্থার পরিণতিতেই বাংলায় ১৭৭০ সালে (১১৭৬ বঙ্গাব্দে) ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, যা ইতিহাসে 'ছিয়াত্তরের মন্বন্তর' নামে পরিচিত। এ দুর্ভিক্ষে বাংলার এক-তৃতীয়াংশ মানুষ মৃত্যুবরণ করে। দ্বৈতশাসন ব্যবস্থায় নবাবের হাতে পর্যাপ্ত অর্থ না থাকায় তিনি প্রশাসন পরিচালনায় ব্যর্থ হন। এতে সারাদেশে বিশৃঙ্খলা শুরু হয়। এ পরিস্থিতিতে ওয়ারেন হেস্টিংস বিতর্কিত দ্বৈতশাসন ব্যবস্থা বিলুপ্ত করেন।

4 views

Related Questions