1 Answers
স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকার অনেকগুলো গুরুত্বপূর্ণ নীতি বাস্তবায়ন করেছিল।
৯ মাসের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও এদেশীয় দোসরদের লুটতরাজে ধ্বংসপ্রাপ্ত যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সরকার যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন ও নবীন রাষ্ট্র হিসেবে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি আদায়ে সচেষ্ট হয়। আদর্শ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার জন্য এই সরকার গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের ভিত্তি হিসেবে নির্ধারণ করে।
4 views
Answered