1 Answers
মুজিবনগর অস্থায়ী সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। এ সরকার গঠনের মূল উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনা করা। ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের নিয়ে মুজিবনগর সরকার গঠন করা হয়। এতে মোট ১২টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল। এ সরকার শপথগ্রহণ করে ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায়। সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর নাম অনুসারে বৈদ্যনাথতলার নামকরণ করা হয় মুজিবনগর এবং অস্থায়ী সরকারও পরিচিত হয় মুজিবনগর সরকার নামে।
4 views
Answered