1 Answers

উদ্দীপকের ফুলটুসি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। থ্যালাসেমিয়া রোগের লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি নিচে দেওয়া হলো-
লক্ষণ: তীব্র থ্যালাসেমিয়ার কারণে জন্মের পূর্বেই মায়ের পেটে শিশুর মৃত্যু হতে পারে। থ্যালাসেমিয়া মেজর আক্রান্ত শিশুরা জন্মের পর প্রথম বছরেই জটিল রক্তশূন্যতা রোগে ভোগে।

চিকিৎসা: সাধারণত নির্দিষ্ট সময় পর পর রক্ত প্রদান ও নির্দিষ্ট ঔষধ খাইয়ে থ্যালাসেমিয়ার চিকিৎসা দেয়া হয়। রোগীদের লৌহ সমৃদ্ধ ফল বা ঔষধ পরিহার করা উচিত। কারণ তা শরীরে জমে গিয়ে শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি সাধন করে। থ্যালাসেমিয়া মেজর রোগীদের ২০ থেকে ৩০ বছর বয়সে মৃত্যুর ঝুঁকি থাকে। এছাড়া যকৃৎ নষ্ট হলে অন্যান্য অসুখ এবং জন্ডিস দেখা দেয়।

5 views

Related Questions