1 Answers

উদ্দীপকে আমিনুল হক ভাষা আন্দোলন সম্পর্কে বলেছেন।
ভাষা আন্দোলন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের প্রথম প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন। পাকিস্তান প্রতিষ্ঠার পরে উঠে আসে উর্দুকে পূর্ব বাংলার রাষ্ট্রভাষার হিসেবে প্রতিষ্ঠা করার ঘোষণা। এতে বাঙালি প্রতিবাদ করে। এই প্রতিবাদের ধারাবাহিকতায় ১৯৫২ সালে দুর্বার আন্দোলনে রূপ পায়। ১৯৫২ সালে বাঙালি ১৪৪ ধারা ভঙ্গ করে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিল বের করে। এতে পুলিশ গুলি করে সালাম, রফিক, জব্বার, প্রমুখ যুবককে হত্যা করে। ভাষাশহিদদের আত্মত্যাগের ফলেই বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে।

4 views

Related Questions