1 Answers
নিয়মতান্ত্রিক উপায়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে গঠিত স্বরাজ দল কিছু কর্মসূচি ঘোষণা করে। সেগুলো হলো- আইনসভায় প্রবেশ করে সরকারি কর্মকাণ্ডের বিরোধিতা করা, ১৯১৯ সালে প্রণীত সংস্কার আইন অকার্যকর করে দেওয়া, সরকারি বাজেট প্রত্যাখান করা, মন্ত্রিসভার পতন ঘটানো, বিভিন্ন প্রস্তাব ও বিল উত্থাপনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী চেতনা ও কর্মকাণ্ডকে জোরদার করা এবং বিদেশি শাসনকে কঠিন করে তোলা।
5 views
Answered