1 Answers
আঠারো শতকের শেষার্ধে বাংলায় ফকির-সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করে তাকে ফকির-সন্ন্যাসী আন্দোলন বলে। ব্রিটিশ সরকার কর্তৃক ফকির-সন্ন্যাসীদের তীর্থস্থান দর্শনের ওপর করারোপ করা, তাদের ভিক্ষা ও মুষ্টি সংগ্রহকে বেআইনি ঘোষণা করা, তাদেরকে ডাকাত-দস্যু বলে আখ্যায়িত করা প্রভৃতি ফকির-সন্ন্যাসীদের ক্ষুব্ধ করে তোলে। ফলশ্রুতিতে তারা ইংরেজদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে অবতীর্ণ হয়। ইতিহাসে এটিই ফকির-সন্ন্যাসী আন্দোলন নামে খ্যাত।
5 views
Answered