1 Answers
নীলকররা বাংলার কৃষকদের নীলচাষে বাধ্য করায় ও তাদের ওপর নির্যাতন করায় নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল।
আঠারো শতকে ইংল্যান্ডে শিল্পের ব্যাপক উন্নতি হলে সেখানে কাপড় রং করার জন্য নীলের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়। এতে নীলের যোগান দেওয়ার জন্য ইংরেজ বণিকরা এদেশের কৃষকদের নীল চাষে বাধ্য করে। নীল চাষে কৃষকরা রাজি না হলে তাদের ওপর চরম অত্যাচার চালানো হতো। এরা এতো নিষ্ঠুর ও বেপরোয়া হয়ে উঠেছিল যে, অবাধ্য নীল চাষিদের হত্যা করতেও দ্বিধা করেনি। এ অবস্থা থেকে মুক্তির জন্য বাংলার কৃষকরা ইংরেজ নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে, যা ইতিহাসে নীল বিদ্রোহ নামে পরিচিত।
9 views
Answered