1 Answers
সুফি ও দরবেশগণ দেশের বিভিন্ন স্থানে ধর্ম সাধনার জন্য 'দরগা' প্রতিষ্ঠা করেন।
মধ্যযুগে বাংলার মুসলমান সমাজে সুফি ও দরবেশ নামে পরিচিত পির ও ফকির সম্প্রদায়ের যথেষ্ট প্রভাব ছিল। তারা ধর্মশাস্ত্রে সুপণ্ডিত ছিলেন এবং সর্বদা আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন থাকতেন। বিভিন্ন সমস্যা থেকে উত্তরণের জন্য সাধারণ মানুষ তাদের দেয়া তাবিজ কবজ ব্যবহার করতো। নিজেদের ধর্ম ও আধ্যাত্মিক সাধনার জন্য সুফি ও দরবেশগণ বিভিন্ন স্থানে দরগা প্রতিষ্ঠা করতেন। শাসকবর্গ ও জনগণের কাছে তারা শ্রদ্ধার পাত্র ছিলেন।
4 views
Answered