1 Answers
উদ্দীপকটি হুসেন শাহি বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হুসেন শাহকে নির্দেশ করছে।
হাবসি শাসন উচ্ছেদ করে বাংলার সিংহাসনে বসেন সৈয়দ হোসেন। সুলতান হয়ে তিনি আলাউদ্দিন হুসেন শাহ' উপাধি গ্রহণ করেন। এভাবেই বাংলায় 'হুসেন শাহি বংশ' নামে এক নতুন বংশের মাসপর্ব শুরু হয়। সুলতান আলাউদ্দিন হুসেন শাহ ছিলেন হুসেন শাহি যুগের শ্রেষ্ঠ সুলতান। তিনি আরব দেশীয় সৈয়দ বংশের লোক ছিলেন। সুলতান আলাউদ্দিন হুসেন শাহ ছিলেন একজন সুশাসক ও দূরদর্শী রাজনীতিবিদ। রাজ্যের শাসনভার গ্রহণের পর তিনি দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গভীরভাবে আত্মনিয়োগ করেন। তার সময়ে বাংলার রাজ্যসীমা বৃদ্ধি পায়। তিনি হাবসিদের দমন ও রাজ্য থেকে বিতাড়িত করেন। তাছাড়া তিনি দেহরক্ষী পাইক বাহিনীর ক্ষমতা বিনাশ করে সম্ভ্রান্ত হিন্দু ও মুসলমানদের নিয়ে নতুন রক্ষীদল গঠন করেন। এছাড়াও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সৈয়দ, মোঙ্গল, আফগান, হিন্দুদের নিয়োগ দানের অতি অল্প সময়েই রাজ্যে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনেন। হিন্দু ও মুসলমানদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি স্থাপনের উদ্যোগ নেন। একটি সুন্দর ও কল্যাণমুখী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে একজন গোঁড়া মুসলমান হয়েও তিনি বিভিন্ন ধর্মের মানুষকে যোগ্যতা অনুসারে শাসনকার্যে নিয়োগ করেন। তার শাসনামলে সত্যপিরের আরাধনা হিন্দু-মুসলমান সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্দীপকের বর্ণনায় লক্ষণীয়, মামুনকে তার বাবা বললেন, মধ্যযুগে আরব দেশীয় সৈয়দ বংশের একজন শাসক বাংলায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনেন। রাজ্যে যুগোপযোগী ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রবর্তন করেন। হিন্দু মুসলমানদের মধ্যে সম্প্রীতি স্থাপন করেন যা উপরে আলোচিত আলাউদ্দিন হুসেন শাহের শাসনামলের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকটি আলাউদ্দিন হুসেন শাহকে নির্দেশ করছে।