1 Answers
প্রাচীনকাল থেকে বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতির সংমিশ্রণে বাংলার সংস্কৃতি গড়ে উঠেছে।
আর্যদের আগমনের আগে বাংলার মানুষেরা একটি সামাজিক-সাংস্কৃতিক জীবন গড়ে তুলেছিল। এরপর বাংলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাথে "আলপাইন” নামক জাতি মিশে যায়। আর্যরা আসার পর আর্যদের সাথেও তাদের সংস্কৃতির মিশ্রণ ঘটেছে। প্রাচীনকাল থেকে বাংলা বিভিন্ন সময় বিভিন্ন জাতিগোষ্ঠী ও শাসকদের মাধ্যমে শাসিত হওয়ায় তাদের সংস্কৃতির কিছু কিছু অংশ এখানকার মানুষের সংস্কৃতির সাথে মিশেছে। বাংলার সংস্কৃতি ধীরে ধীরে নতুন রূপ লাভ করেছে। এভাবেই গড়ে উঠেছে বাংলার সংস্কৃতি।
5 views
Answered