1 Answers

অরাজকতাপূর্ণ বাংলার প্রবীণ নেতাদের মাধ্যমে নির্বাচিত হয়ে গোপাল সিংহাসনে বসেন।

শশাংকের মৃত্যুর পর বাংলার রাজনীতিতে দীর্ঘদিন অরাজকতা বিরাজমান ছিল। এ থেকে মুক্তির আশায় বাংলার প্রবীণ নেতাগণ পরস্পর বিবাদ ভুলে গোপালকে রাজপদে নির্বাচিত করেন। এভাবে গোপাল বাংলার সিংহাসনে আরোহণ করেন। তার পরবর্তী শাসক ধর্মপালের রাজত্বকালে উৎকীর্ণ খালিমপুরের তাম্রলিপি থেকে এ নির্বাচনের উল্লেখ পাওয়া যায়।

7 views

Related Questions