1 Answers
ভারত উপমহাদেশের সবচেয়ে প্রাচীন স্থাপত্যের নিদর্শন হলো স্তূপ।
বৈদিক যুগে দেহাবশেষ পুঁতে রাখতে শ্মশানের ওপর মাটির স্তূপ রক্ষা করার জন্য এ স্থাপত্য পদ্ধতিকে গ্রহণ করা হয়। প্রাচীন বাংলায় কিছু বৌদ্ধ ও জৈন স্তূপ নির্মিত হয়েছিল। ঢাকা জেলার আশরাফপুর গ্রামে রাজা দেব খড়গের ব্রোঞ্জ বা অষ্টধাতু নির্মিত একটি স্তূপ পাওয়া গেছে। রাজশাহীর পাহাড়পুর এবং চট্টগ্রামের ঝেওয়ারীতে আরও দুটি ব্রোঞ্জের তৈরি স্তূপ পাওয়া গেছে। মূলত প্রাচীন বাংলার স্তূপ বলতে এগুলোকেই বোঝানো হয়েছে।
6 views
Answered