1 Answers
জ্ঞান অর্জনের অন্যান্য শাখা থেকে রচনা ও উপস্থাপনা পদ্ধতির স্বাতন্ত্র্যের কারণে ইতিহাস আলাদা।
ইতিহাসের বৈশিষ্ট্য ও প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায়, ইতিহাস অতীতমুখী। সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতকে পুনর্গঠন করাই এর কাজ। সমাজ ও সভ্যতার ক্রম অগ্রগতির ধারাবাহিক তথ্য নির্ভর বিবরণ ইতিহাসের আলোচ্য বিষয়। এতে আবেগ ও অতিকথনের কোনো স্থান নেই। মূলত এসব বৈশিষ্ট্যগত পার্থক্য তথা রচনা ও উপস্থাপনা পদ্ধতির ভিন্নতার কারণেই ইতিহাস জ্ঞান-বিজ্ঞানের অন্যান্য বিষয় থেকে আলাদা।
4 views
Answered