1 Answers
মানবতার জন্যই মানুষকে অন্যান্য জীব থেকে শ্রেষ্ঠ বলা হয়। কেননা, মানুষের মধ্যে যে সহজাত প্রবৃত্তিগুলো বিদ্যমান তা পশু- পাখি, জীব-জন্তু সবার মাঝেই বিদ্যমান। একমাত্র মানবতা গুণটির জন্য মানুষকে আলাদা করা যায়। পশুর মধ্যে রয়েছে পাশবিক আচরণ। আর মানুষ হওয়ার জন্য প্রয়োজন মানবিক গুণাবলি। মানবতা বা মানবিক গুণগুলো যার মধ্যে রয়েছে তাকে প্রকৃত মানুষ বলা হয়। এ মানবতার জন্যই মানুষকে অন্যান্য জীব থেকে আলাদা করে শ্রেষ্ঠ বলা হয়।
5 views
Answered