1 Answers

প্রযুক্তি হলো বিজ্ঞানের প্রায়োগিক দিক। প্রযুক্তির প্রচলন এবং প্রসারের মাধ্যমে সমাজব্যবস্থার অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের মানসিক গঠন এবং সামাজিক কাঠামোর পরিবর্তন সাধিত হয়। কৃষিক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার কল্যাণে উন্নত জাতের বীজ, সেচ, সার প্রয়োগের ফলে কৃষি উৎপাদন বহুগুণে বেড়ে গেছে। কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গড়ে উঠেছে বিভিন্ন পল্লি উন্নয়ন সংস্থা। শ্রমিকের নতুন নতুন সংগঠন, সামাজিক যোগাযোগ পরিধির বিস্তৃতি, বিশেষ কার্যে বিশেষ দক্ষতা অর্জন এবং গ্রাম্যজীবনের ওপর নাগরিক জীবনের প্রভাব। প্রভৃতি প্রযুক্তিগত পরিবর্তনে সামাজিক পরিবর্তন সাধিত হয়।

তাই বলা যায়, প্রযুক্তির অবদানে সমাজের পরিবর্তন হয়।

4 views

Related Questions