1 Answers
সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জৈবিক উপাদান। জনসংখ্যার ঘনত্ব, জন্ম ও মৃত্যুহার, জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস, স্থানান্তর অথবা ঘনত্বের পরিবর্তন সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি প্রতিরোধে জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। জন্ম ও মৃত্যুহার হ্রাস সমাজকাঠামো পরিবর্তনে অবদান রাখছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে বেকারত্ব, শিশুশ্রম ও কর্মসংস্থানের ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতার মতো নানামুখী সমস্যার সৃষ্টি হয়েছে।
তাই বলা যায়, জনসংখ্যা বৃদ্ধি বাংলাদেশের অন্যতম সমস্যা।
4 views
Answered