1 Answers

উদ্দীপকে উল্লিখিত ইসলামপুর গ্রামের সামাজিক পরিবর্তনে প্রভাবক উপাদান হলো শিক্ষা।

শিক্ষা হলো এক ধরনের সংস্কার সাধন ও বিরামহীন প্রক্রিয়া। শিক্ষার মাধ্যমে সমাজের প্রত্যেক সদস্যদের আত্মবিশ্বাস ও ন্যায় বিচারবোধ ক্ষমতা জাগ্রত হয়। শিক্ষা সমাজ থেকে যাবতীয় অন্ধত্ব কুসংস্থার ও অঞ্জতা দূর করে থাকে। উদ্দীপকে ইসলামপুর গ্রামে বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠিত হওয়ার কারণে নারী শিক্ষার ব্যবস্থা প্রসার ঘটে। ফলে মেয়েরা শিক্ষা গ্রহণের জন্য আগ্রহী হয়ে উঠছে। সাধারণত গ্রাম অঞ্চলে অনেক দূরের স্কুলে ছেলে মেয়েদের পড়তে যেতে হয়। যে কারণে অবিভাবকগণ মেয়েদেরকে স্কুলে ভর্তি করাতে চান না, বরং মেয়েদেরকে একটু বড় হলে বাল্যবিবাহ দিয়ে দেয়। উদ্দীপকে উক্ত স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হওয়ার কারণেই নারী শিক্ষার দার উন্মোচিত হয়েছে। নারীরা শিক্ষিত হয়ে কর্মমুখী হয়েছে। এতে নারীদের ক্ষমতায়ন ঘটেছে। শিক্ষার প্রসারে নারীদের মধ্যে সচেতনতা . বেড়েছে। এ কারণে উক্ত গ্রামের সামাজিক পরিবর্তন ঘটেছে।

সুতরাং বলা যায়, শিক্ষা উপাদানটি উক্ত গ্রামের সামাজিক পরিবর্তনের প্রভাবক হিসেবে অবদান রাখছে।

5 views

Related Questions