1 Answers

সামাজিক পরিবর্তনে যোগাযোগ ব্যবস্থা ব্যাপক প্রভাব বিস্তার করে। জল, স্থল, আকাশপথে যোগাযোগ, টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ই-মেইল, ডিস এন্টেনা, মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন, বিভিন্ন পত্রপত্রিকা প্রভৃতি সামাজিক পরিবর্তনে প্রত্যক্ষ ভূমিকা রাখে। আজকাল ঘরে বসেই বিশ্বের সকল দেশের সাথে যোগাযোগ রক্ষা করা যায়। বিশ্বের শ্রেষ্ঠ পাঠাগার ব্যবহার করে প্রয়োজনীয় গ্রন্থ নির্বাচন করে পড়াশুনা করা যায়। যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নতির ফলে বিশ্ব আজ হাতের মুঠোয়।

4 views

Related Questions