1 Answers

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। ১৯৯০ সাল পর্যন্ত সামরিক, বেসামরিক আদলে সেনাশাসন অব্যাহত ছিল। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হয়। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি সকল দলের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক ধারা চালু হয়। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের শাসনব্যবস্থা পরিচালনার পথ উন্মুক্ত হয়। রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকার পদ্ধতি দেশে পুনঃপ্রবর্তন ও সংবিধানে তা অন্তর্ভুক্ত হয়। একেই গণতন্ত্রের পুনঃযাত্রা বলে অভিহিত করা হয়।

4 views

Related Questions