1 Answers
শক্তির প্রধান উৎস হলো কার্বোহাইড্রেট।
দৈনিক শক্তি চাহিদার ৬০%-৮০% আমরা কার্বোহাইড্রেট থেকে গ্রহণ করি। দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করার জন্য এটি তাপ ও শক্তি সরবরাহ করে। মস্তিষ্কের কাজ সচল রাখে গ্লুকোজ জাতীয় কার্বোহাইড্রেট। সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়া এটি স্নেহ পদার্থ দহনে সহায়তা করে আমাদের কিটোসিস নামক রোগ থেকে রক্ষা করে। এসব কারণে খাদ্যে কার্বোহাইড্রেট গুরুত্বপূর্ণ।
4 views
Answered