1 Answers
প্রকৃতির বিভিন্ন উপাদানের সাথে জীবনের যে স্বাভাবিক ভারসাম্য আছে, কোনো কারণে তা নষ্ট হলে এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়লে; তাকে পরিবেশ দূষণ বলে।
মানুষের জীবন ও জীবিকার জন্য সুস্থ পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। কোনো কারণে পরিবেশ দূষণ হলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। আবার, জীববৈচিত্র্যও হুমকির সম্মুখীন হতে পারে। তাই, জীবজগতের স্বাভাবিকতা রক্ষায় পরিবেশ দূষণরোধ গুরুত্বপূর্ণ।
5 views
Answered