1 Answers
শঙ্করাচার্যের পিতা শিবগুরু ছিলেন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিত এবং শিবভক্ত। তাঁদের গ্রামে ছিল চন্দ্রমৌলীশ্বর শিবের মন্দির যেখানে শঙ্করাচার্যের পিতামাতা নিয়মিত পূজা দিতেন। আর প্রার্থনা করতেন এক পুত্রসন্তানের জন্য। শিবের কৃপায় অবশেষে তাঁদের আশা পূর্ণ হয় এবং এক পুত্রসন্তান তারা লাভ করেন। তারা মহাদেব শিবের কৃপায় পুত্রসন্তান লাভ করেন বিধায় তাঁদের পুত্রের নাম রাখেন শঙ্কর। কারণ শিবের আরেক নাম হলো শঙ্কর।
5 views
Answered