1 Answers
সম্পদ পরস্পর পরিবর্তনশীল, সম্পদের পরিবর্তন আমরা কয়েকভাবে করতে পারি।
বিকল্প সম্পদ ব্যবহার করে আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারি। যেমন- ভাতের পরিবর্তে রুটি খেতে পারি। আবার একই সম্পদকে বহুবিধ কাজে ব্যবহার করতে পারি। যেমন- খাবার টেবিল-চেয়ারকে পড়াশোনা, আলোচনা, কাপড় ইস্ত্রি করা ইত্যাদি কাজে ব্যবহার করতে পারি। আবার একটি সম্পদকে অন্য সম্পদে রূপান্তর করতে পারি। যেমন- পুরানো শাড়ি দিয়ে ঘরের পর্দা, শিশুর জামা তৈরি করতে পারি। এতে সম্পদের ব্যবহার বৃদ্ধি পায়। একটা সম্পদ ব্যবহার করে অন্য সম্পদ সৃষ্টি করতে পারি। যেমন- জমিতে চাষাবাদ করে ফসল উৎপাদন করা। এসকল কারণে সম্পদের পরস্পর পরিবর্তনশীলতার প্রয়োজন রয়েছে।
5 views
Answered