1 Answers
কারও সাথে কোনো অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা রক্ষা করাকে আহদ বা প্রতিশ্রুতি পালন বলে। প্রতিশ্রুতি পালন করা সচ্চরিত্র তথা তাকওয়াপূর্ণ জীবনযাপনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আমরা সমাজে বাস করি। সমাজজীবনে পরস্পরের সাথে আমাদের নানা ধরনের ওয়াদা, চুক্তি বা অঙ্গীকার করে থাকি। এসব রক্ষা করে চলা আমাদের একান্ত কর্তব্য। যে লোক কথা দিয়ে কথা রাখে, ওয়াদা পালন করে তাকে সবাই ভালোবাসে। ওয়াদা পালন করলে আল্লাহপাকও খুশি হন। সর্বোপরি ওয়াদা বা প্রতিশ্রুতি পালন করা ইমানের দাবি।
5 views
Answered