1 Answers
কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে জীবরূপে, মর্ত্যে ঈশ্বরের অবতরণই হলো অবতার। হিন্দুধর্মে অবতার বলতে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনে স্বেচ্ছায় নিরাকার ঈশ্বরের জীবন বা সাকাররূপে পৃথিবীতে আবির্ভূত হওয়াকে বোঝায় বা বোঝানো হয়। মূলত দুষ্টের দমন ও শিষ্টের পালন ও ধর্মরক্ষার জন্যই অবতারগণ পৃথিবীতে আসেন।
4 views
Answered