1 Answers
ছোটগল্পের বিস্তৃতি অনেক ক্ষুদ্র হওয়ার কারণে ঘটনার পুঙ্খানুপুঙ্খ উপস্থাপন করা সম্ভব নয়।
ছোটগল্পের বিভিন্ন সংজ্ঞা থেকে জানা যায়, এর বিস্তৃতি হবে অনেক ক্ষুদ্র, যা আধ ঘণ্টা থেকে শুরু করে দু-এক ঘণ্টার মধ্যে পড়ে শেষ করা যায়। এর আয়তনও হয় অনেক ক্ষুদ্র। ঘটনার ঘনঘটাকে পরিহার করে, তত্ত্ব ও উপদেশ বাদ রেখে ছোটগল্পের কাহিনি আবর্তিত হয়। ছোটগল্পের আয়তন অনেক ছোট হয়। আর এ ছোট আয়তনের কারণেই ছোটগল্পে ঘটনার পুঙ্খানুপুঙ্খ উপস্থাপন সম্ভব নয়।
5 views
Answered