1 Answers
বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন সরকারপ্রধান। তিনি সরকারের প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং মন্ত্রিসভার প্রধান। প্রধানমন্ত্রী সংসদের সাফল্যজনক পরিচালনায় কার্যকর ভূমিকা পালন করেন। বিরোধী দলের আস্থা অর্জন ও সহযোগিতা পেতে তিনি নেতৃত্বদান করেন। সংসদে সকল সদস্যের অধিকার সংরক্ষণে প্রধানমন্ত্রীর দায়িত্ব অনেক। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদ আহ্বান স্থগিত বা ভেঙে দেন। সুতরাং সংসদ পরিচালনায় প্রধানমন্ত্রীই সর্বময় ক্ষমতার অধিকারী।
4 views
Answered