1 Answers
সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান। প্রজাতন্ত্রের সকল কাজ তার নামে পরিচালিত হয়। রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেন। প্রতিটি নতুন সংসদের প্রথম অধিবেশনের ও প্রতি নতুন বছরের অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি ভাষণ দান করেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদ আলোচনা করে। সময়ে সময়ে তিনি সংসদে বাণী প্রেরণ করেন। তিনি সংসদ মুলতবি রাখতে পারেনও প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে ভেঙে দিতে পারেন। উল্লিখিত বিষয়গুলোই রাষ্ট্রপতির সংসদ ও আইন বিষয়ক ক্ষমতা।
5 views
Answered