1 Answers
বাংলাদেশে জুন হতে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল। জুন মাসের শেষদিকে মৌসুমি বায়ুর আগমনের সাথে সাথে বাংলাদেশের বর্ষাকাল শুরু হয়। এ সময়কার গড় উষ্ণতা প্রায় ২৭ ডিগ্রি সে.। বর্ষাকালের মধ্যে জুন ও সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি গরম পড়ে। বাংলাদেশের মোট বৃষ্টিপাতের পাঁচ ভাগের চার ভাগ বৃষ্টিপাত বর্ষাকালেই হয়ে থাকে। এ ঋতুতে পর্বতের পাদদেশে এবং উপকূলবর্তী অঞ্চলে কোথাও ২০০ সে.মি. এর কম বৃষ্টিপাত হয় না। সিলেটের পাহাড়িয়া অঞ্চলে ৩৪০ সে.মি, পটুয়াখালীতে ২০০ সে.মি. চট্টগ্রামে ২৫০ সে.মি. রাঙামাটি অঞ্চলে ২৮০ সে.মি এবং কক্সবাজারে ৩২০ সে.মি. বৃষ্টিপাত হয়ে থাকে।
7 views
Answered