1 Answers
পৃথিবীর বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়। পৃথিবীর বার্ষিক গতির ফলে সূর্যরশ্মি কোথাও লম্বভাবে আবার কোথাও তির্যকভাবে পতিত হয়। ফলে তাপমাত্রার পার্থক্য ঘটে এবং ঋতু পরিবর্তন হয়। বার্ষিক গতির ফলে দিন ও রাতের হ্রাসবৃদ্ধি ঘটে। কোনো স্থানে দিবাভাগের পরিমাণ রাতের পরিমাণ হতে দীর্ঘ হলে সেই স্থানে বায়ুমণ্ডল অধিকতর উষ্ণ থাকে। এভাবে বছরের বিভিন্ন সময় ভূপৃষ্ঠের সর্বত্র তাপের তারতম্য হয় এবং ঋতু পরিবর্তন ঘটে। তাছাড়া সূর্যরশ্মি পতনে কৌণিক তারতম্য ঘটার কারণেও ঋতুর পরিবর্তন ঘটে।
4 views
Answered