1 Answers

পূজা শব্দের অর্থ প্রশংসা বা শ্রদ্ধা জানানো, যা পুষ্পকর্মের মধ্য দিয়ে অর্চনা বা উপাসনার মাধ্যমে করা হয়। হিন্দুধর্মে ঈশ্বরের প্রতীক বা তাঁর রূপকে সন্তুষ্ট করার জন্য ভক্তি সহকারে ফুল, দূর্বা, তুলসি, বিল্বপত্র, চন্দন, আতপচাল, ধূপ, দীপ প্রভৃতি উপকরণ দিয়ে বিশেষ পদ্ধতিতে পূজা করা হয়। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে বা দেব-দেবীর কাছে মাথানত করার মাধ্যমে ঈশ্বর বা দেব দেবীর সন্তুষ্টি অর্জন করার জন্য যে অনুষ্ঠানাদি করা হয় তাকে পূজা বলে।

4 views

Related Questions