1 Answers

পূর্ব জন্মের অকুশল কর্মের ফলে বুদ্ধ ও মৌদগল্যায়নকে যন্ত্রণা ও লাঞ্ছনা সইতে হয়েছে।

কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়। পূর্ব জন্মের কর্মপ্রভাবের থেকে গৌতম বুদ্ধ বা তাঁর শিষ্যগণও মুক্ত হতে পারেননি। একবার দেবদত্ত বুদ্ধের প্রাণনাশের জন্য পাহাড় থেকে বিশাল পাথর ছুড়ে মারে। পূর্বজন্মের কুশল কর্মের প্রভাবে বুদ্ধ রক্ষা পান। কিন্তু কোনো এক জন্মের অকুশল কর্মের ফলে এ সময় তাঁর শরীর থেকে রক্তক্ষরণ হয়। একই ভাবে জন্মজন্মান্তরে পারমী পুরণ করে অর্হৎ হওয়া সত্ত্বেও পূর্বজন্মে মাকে কষ্ট দেওয়ার ফলে মৌদগল্যায়নকে শারীরিক লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল।

4 views

Related Questions