1 Answers

বৈদিক শিক্ষার কর্ম ও জ্ঞান এ দুই মতের সংযোগ স্থাপন করে সৃষ্টি হয় স্মৃতিশাস্ত্র। এ শাস্ত্র মোক্ষলাভের জন্য কর্ম ও জ্ঞানের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। তাছাড়া জীবন চর্চার পদ্ধতি হিসেবে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস এ চার আশ্রমের বর্ণনা করা হয়েছে। প্রথম দুই আশ্রমে কর্মযোগ এবং শেষের দুই আশ্রমে জ্ঞান যোগের পরিচয় তুলে ধরা হয়েছে এ গ্রন্থে। সর্বোপরি হিন্দু সমাজ পরিচালনার বিধিবিধানের এক অপূর্ব সমন্বয় হচ্ছে এ স্মৃতিশাস্ত্র।

4 views