1 Answers
কর্মযোগ হলো ঈশ্বরপ্রাপ্তি বা মোক্ষলাভের একটি মাধ্যম। যা কিছু করা হয় তাকে বলা হয় কর্ম। কর্ম দু প্রকার- সকাম ও নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্মকেই যোগসাধনার ক্ষেত্রে কর্মযোগ হিসেবে অভিহিত করা হয়। নিষ্কাম কর্মে কর্তা কোনোরকম ফলের আশা না করেই কর্ম করেন। তাই নিষ্কাম কর্মের ফল কর্মকর্তাকে স্পর্শ করে না এবং এ ধরনের কর্মেই মোক্ষলাভ হয়।
5 views
Answered