1 Answers

ঐতিহাসিক আগরতলা মামলাকে তৎকালীন শাসকগোষ্ঠী কর্তৃক ষড়যন্ত্র মামলা বলা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সশস্ত্র পন্থায় বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য গোপনে গঠিত বিপ্লবী পরিষদের সদস্যদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সম্মতি দিয়েছিলেন। কিন্তু পরিকল্পনাটি বাস্তবায়িত হওয়ার পূর্বেই তা ফাঁস হয়ে যাওয়ার কারণে ঐতিহাসিক আগরতলা ('রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য') মামলা দায়ের হয়। তাই তৎকালীন শাসকগোষ্ঠী কর্তৃক এ মামলাকে আগরতলা ষড়যন্ত্র মামলা বলা হয়।

4 views

Related Questions