1 Answers
সিদ্ধার্থ নগর ভ্রমণে বের হয়ে চতুর্থ দিনে একজন সন্ন্যাসীকে ধ্যানমগ্ন অবস্থায় দেখলেন।
সিদ্ধার্থ নগর ভ্রমণে বেরিয়ে নগরের বাইরে বেশ কিছু দূরে নির্জন জায়গায় বড় গাছের তলায় একজন সন্ন্যাসীকে ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পেলেন। স্থির, সৌম্য, ধ্যানমগ্ন দেখে সিদ্ধার্থ আকৃষ্ট হলেন। ছন্দককে প্রশ্ন করলেন, ইনি কে? কি করছেন? ছন্দক উত্তর দিলেন, ইনি সর্বত্যাগী। সংসারের মায়া ত্যাগ করে তিনি সত্য জানার জন্য সাধনা করছেন। একথা জানার পর সিদ্ধার্থ গৌতমের সন্ন্যাস চেতনা জাগ্রত হয়।
4 views
Answered