1 Answers

মায়েদের সম্মানিত করতে 'রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড' প্রচলন করা হয়।

২০০৩ সাল থেকে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড চালু হয়। আজাদ প্রোডাক্টস্- এর মালিক আবুল কালাম আজাদ এ পুরস্কারের প্রচলন করেন। বিভিন্ন বিখ্যাত এবং সফল ব্যক্তির মায়েদের এ পুরস্কার দেওয়া হয়। উদ্দীপকে বলা হয়েছে, আবুল কালাম আজাদ এদেশের একজন সফল উদ্যোক্তা। তিনি মনে করেন, তার সাফল্যের পেছনে আছে কঠোর পরিশ্রম ও তার মায়ের দোয়া। তাই নিজের মাসহ পৃথিবীর সকল মা-কে শ্রদ্ধা জানাতে তিনি 'রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড'-এর প্রচলন করেন। এরপর থেকে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক মাকে এ স্বীকৃতি ও পুরস্কার দেওয়া হয়। যে মায়েদের কমপক্ষে তিনজন সন্তান বিভিন্ন ক্ষেত্রে সফল ও প্রতিষ্ঠিত, তাদেরকে রত্নগর্ভা মা হিসেবে আখ্যায়িত করে এ পুরস্কার দেওয়া হয়। মায়েদের মধ্যে সচেতনতা বাড়ানোও এ পুরস্কারের উদ্দেশ্য।

5 views

Related Questions