1 Answers
স্বাধীনতা বা মুক্তি লাভ বলতে বোঝায়, আমরা যা খুশি তাই করতে পারি কিংবা যেকোনো ধরনের স্বেচ্ছাচারী আচরণ করতে পারি। প্রকৃত স্বাধীনতা কিন্তু কখনো তা নয়। 'স্বাধীনতা' শব্দটির মধ্যেই এর প্রকৃত অর্থ নিহিত আছে। স্বাধীনতা মানে হলো স্ব-অধীনতা বা নিজের অধীনতা। নিজের অধীনতা বলতে আমরা বুঝি নিজেকে দমন করার ক্ষমতা। অর্থাৎ যা কিছু মন্দ বা খারাপ এবং যা কিছু অন্যের জন্য কোনো রকম কল্যাণ বয়ে আনে না, তা কখনো স্বাধীনতা হতে পারে না।
মূলকথা: স্বাধীনতা মানে যা ইচ্ছা তা করা নয় বরং নিজের অধীনতা।
4 views
Answered