1 Answers

"অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়"- এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচায়ক।

'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানুষের দুটি সত্তার কথা বলেছেন। জীবসত্তা এবং মানবসত্তা বা মনুষ্যত্ব। অর্থচিন্তার নিগড় থেকে মুক্তির জন্য মানুষকে মনুষ্যত্বের অধিকারী হতে হয়। শিক্ষা মানুষকে জীবসত্তা থেকে মানবসত্তায় উত্তরণ করে। মানুষের অন্ন-বস্ত্রের চিন্তা থেকে মুক্তি এবং মূল্যবোধ তৈরির মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটানো উচিত। মনুষ্যত্ব অর্জিত না হলে মানুষের যথার্থ মুক্তি ঘটে না। যথার্থ শিক্ষার মাধ্যমে মনুষ্যত্বের স্বাদ পেলে মানুষের অন্ন-বস্ত্র সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে। আর মানুষ যদি সারাক্ষণ অর্থচিন্তা ও অন্ন-বস্ত্রের চিন্তায় মগ্ন থাকে তাহলে তার মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হয়ে যায়। এ কারণেই লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

4 views

Related Questions