1 Answers

জাউদ্দীপকের দ্বিতীয় প্রক্রিয়াটি হলো শ্বসন প্রক্রিয়া এবং এর সবাত চক্রটি হলো- সবাত শ্বসন প্রক্রিয়া। সবাত শ্বসন নিম্নলিখিত চারটি
ধাপের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। যথা-
i.গ্লাইকোলাইসিস: কোষের সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস ঘটে থাকে। এখানে ১ অণু গ্লুকোজ থেকে ২ অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এ সময় ১০ অণু ATP তৈরি হয়, যার মধ্যে ২ অণু খরচ হয়ে যায়।
ii . অ্যাসিটাইল Co-A সৃষ্টি: এক্ষেত্রে প্রতি অণু পাইরুভিক অ্যাসিড্পর্যায়ক্রমিকভাবে এক অণু অ্যাসিটাইল Co-A, এক অণু CO2 ও এক অণু NADH2, উৎপন্ন করে। এ সময় ৩ অণু ATP তৈরি হয় (২ অণু পাইরুভিক অ্যাসিড থেকে ৬ অণু)।
iii. ক্রেবস চক্র: এটি মাইটোকন্ড্রিয়নে ঘটে। এখানে এক অণু অ্যাসিটাইল Co-A থেকে ৩ অণু NADH₂, এক অণু FADH2 ও এক অণু GTP উৎপন্ন হয়। এ সময় ১২ অণু ATP তৈরি হয় (২ অণু পাইরুভিক অ্যাসিড থেকে ২৪ অণু)।
iv. ইলেকট্রন প্রবাহতন্ত্র: এ প্রক্রিয়ার মাধ্যমেই মাইটোকন্ড্রিয়নে
উপরের ৩টি ধাপে উৎপন্ন NADH2, FADH2, GTP জারিত হয়ে ATP উৎপন্ন করে থাকে।

5 views

Related Questions