1 Answers
'আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে' বলতে কবি বাঙালি জাতির সাংস্কৃতিক পরিচয়ের কথা বলেছেন।
বাঙালি জাতির সাংস্কৃতিক ঐতিহ্যের ইতিহাসের মূল উৎস হলো চর্যাপদ। চর্যাপদের মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদের জাতিগত, ভাষাগত, সংস্কৃতিগত পরিচয়। আমাদের পূর্বপুরুষদের ভাষায়, নিত্য যাপন করা জীবন থেকে আমরা জেনেছি ও বর্তমানে যাপন করছি আমাদের এ জীবন। তাই কবি বলেছেন চর্যাপদের অক্ষরগুলো থেকে 'আমি' বা আমরা এসেছি।
5 views
Answered