1 Answers
উদ্দীপকে বর্ণিত যুগে অর্থাৎ আইয়্যামে জাহিলিয়্যা যুগে নারীদের অবস্থা বর্বরতায় পরিপূর্ণ ছিল।
ইমাম সাহেব জাহিলি তথা অন্ধকার যুগে নারীদের অবস্থা বর্ণনা করেছেন। জাহিলি যুগে নারীদের কোনো মানমর্যাদা ছিল না। ছিল না কোনো অধিকার। সে সময়ে নারীদের দ্রব্যসামগ্রীর মতো মনে করা হতো। তাদেরকে ক্রীতদাসী হিসেবে বাজারে কেনাবেচা করা হতো। তারা ছিল ভোগ্যপণ্য, আনন্দদায়ক, প্রেমদায়িনী, সকল ভাঙনের উৎস, নরকের দরজা, অনিবার্য পাপ ইত্যাদি নামে খ্যাত। তৎকালীন আরব সমাজের লোকেরা কন্যাসন্তান জন্মকে অপমানজনক মনে করত এবং কন্যাশিশুকে জীবন্ত কবর দিত। আল-কুরআনে আল্লাহ তায়ালা তাদের এ হীন কাজের কথা উল্লেখ করে বলেন, "যখন তাদের কাউকে কন্যাসন্তানের সুসংবাদ দেওয়া হয়, তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়।" (সূরা আন-নাহল: ৫৮)
ইসলাম নারীদেরকে এমন দুরবস্থা থেকে পরিত্রাণ দিয়ে সর্বদা সম্মানে সমীচীন করেছে।