1 Answers

ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা (র.)-এর অবদান অবিস্মরণীয়। তিনি ছিলেন ফিকাহশাস্ত্রের উদ্ভাবক। তিনি তাঁর চল্লিশ জন ছাত্রের সমন্বয়ে 'ফিকাহ সম্পাদনা বোর্ড' গঠন করেন। এ বোর্ড দীর্ঘ বাইশ বছর কঠোর সাধনা করে ফিকাহকে একটি পূর্ণাঙ্গ শাস্ত্র হিসেবে রূপ দান করেন। পরবর্তীতে তিনি বোর্ডের চল্লিশ জন সদস্য হতে দশ জনকে নিয়ে একটি বিশেষ বোর্ড গঠন করেন। কোনো মাসআলা (সমস্যা) এলেই এ বোর্ড তা নিয়ে গবেষণা করত এবং কুরআন ও হাদিসের আলোকে গবেষণা করে ফতওয়া (সমাধান) দিত। এভাবে কুতুবে হানাফিয়‍্যাতে (হানাফি মাযহাবের কিতাবসমূহ) ৯৩ হাজার মাসআলা ও সমাধান লিপিবদ্ধ করা হয়। এজন্য ইমাম আবু হানিফা (র.)-কে ফিকাহশাস্ত্রের উদ্ভাবক বলা হয়।

6 views

Related Questions