1 Answers
প্রকৃতির নিয়মে মরণশীল ব্যক্তিমানুষ পৃথিবী থেকে বিদায় নিলেও প্রকৃতি তার স্বাভাবিকতা বজায় রেখে আপন রূপ-রস-গন্ধ চিরকাল বিলায়।
কোনো মানুষই পৃথিবীতে চিরস্থায়ী নয় বলে 'সেইদিন এই মাঠ' কবিতার কবিকেও একদিন এ পৃথিবী থেকে চলে যেতে হবে। তবে কবি যেদিন এ পৃথিবী ছেড়ে চলে যাবেন সেই দিন এই পৃথিবীর বহমানতা রহিত না হয়ে স্বাভাবিকভাবেই চলতে থাকবে এবং প্রকৃতিও যে তার স্বাভাবিকতা ঠিক রেখে আপন রূপ-রস-গন্ধ-সৌন্দর্য বিলিয়ে যাবে সেকথা কবি তাঁর কবিতায় প্রকাশ করেছেন। তিনি কবিতায় বলেছেন, যেদিন তিনি চলে যাবেন সেদিন প্রকৃতির চালতা ফুল শিশিরের জলে নরম গন্ধ বিলানো বন্ধ করে দেবে না। লক্ষ্মীপেঁচা গাওয়া বন্ধ করে দেবে না মঙ্গলময় গান। পৃথিবীও স্থবির হয়ে যাবে না। এ কারণে 'সেই' ও 'এই' শব্দ দুটো ব্যবহার করা হয়েছে।